গ্রীষ্মের_ছুটিতে ছাত্রের লেখা খোলা চিঠি
পুজনীয় স্যার ; পত্রের প্রথমে আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম নেবেন ।আমি আপনার স্কুলেরই শেষের বেঞ্চে বসে থাকা একজন ছাত্র ।যাকে হয়তো আপনি দেখেছেন কিন্তু নাম জানেননি ।না জানারই কথা আমি তো আর পড়াশুনোয় তেমন ভালো না; তাই কোনোদিন ফাষ্টবেঞ্চে বসার সাহস কুলিয়ে উঠতে পারিনি ।আর আপনাদের দৃষ্টিও হয়তো ব্ঞ্চে এর শেষ অবধি পৌছানোর আগেই ঝাপসা হয়ে আসে । তাহলে কী করে চিনবেন বলুন ! যাক সেকথা ! তবে আপনার হয়তো খেয়াল হয়নি , আমি কিন্তু বেশ মনোযোগ দিয়ে শেষ বেঞ্চ থেকে মাথা উঁচু করে আপনাকে দেখতাম ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত । এমনো দিন গিয়েছে যে আপনার অঙ্কের ক্লাস করার জন্য বাড়িতে শতকাজ ফেলে রেখেও ক্লাসে এসেছি । মনে আছে স্যার ; গত ৬ ই মে যেদিন আপনার ক্লাস চলাকালীন সুভাষবাবু ক্লাসে ঢুকে গ্রীষ্মের ছুটির নোটিস শুনিয়ে দিল, যে -আজ থেকে ৩০ শে জুলাই অবধী স্কুল ছুটি অর্থাৎ পঠন পাঠন সমস্ত বন্ধ থাকবে সেদিন থেকেই আপনাকে চিঠি লিখবো ভ...
Comments
Post a Comment