একটি ধছেলের কিছু গোপন কথা



একটি ছেলের সাথে ইনবক্সে কথা হচ্ছিল, তাও বেশ অনেকদিন আগে। ছেলেটি দিদি দিদি করতো সবসময়, আমি ততটা রিপ্লাই দিতাম না, নেহাত সময় পেতাম না বলে। একদিন মনে হলো ছেলেটির সাথে কথা বলা দরকার, বললাম বল কি বলতে চাস...

ছেলেটি অনেক কথা বললো, ওর বেড়ে ওঠার কথা, ওর প্রেমিকার কথা, প্রেমিকার ছেড়ে যাওয়ার কথা, চাকরি না পাওয়ার কথা, মা মরে যাওয়ার কথা, বোনের সুইসাইডের কথা। সমস্তটা এমনভাবে একনাগাড়ে বললো যেন কোনো সিনেমা হলে বসে ব্লকব্লাস্টার ফিল্ম দেখছি।

ও যে সাবজেক্ট নিয়ে পড়তে চেয়েছে, ওর বাবা ওকে সে বিষয় নিয়ে পড়তে দেয়নি, বেধড়ক মেরেছে। ছেলেটি ক্রিকেটার হতে চেয়েছিল, ব্যাট ভালোবাসতো, ব্যাট ভেঙে দিয়েছে।

প্রথম প্রেমিকার জাতপাত ভিন্ন হওয়ায় এবং বাড়িতে জানাজানি হওয়ায় দুজনকেই আলাদা করে দেওয়া হয়, দুইজনকে দুই জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, মেয়েটিকে মামাবাড়ি, এবং ছেলেটিকে কলকাতায়.....

মায়ের ক্যানসার থার্ড স্টেজ, বাঁচানোর চেষ্টা করেছিল ওর বাবা, সমস্ত জমি জায়গা বন্দক দিয়েও চিকিৎসা করিয়েছিল কিন্তু বাঁচাতে পারেনি।

বোনের বিয়ের দুই বছর যেতে না যেতেই বোন সুইসাইড করে শশুরবাড়ির অত্যাচারে।

চূড়ান্ত ভেঙে পড়ার মুহূর্তে দ্বিতীয়বার প্রেম আসে, কিন্তু মেয়েটি বয়সে অনেকটাই বড়, ছেলেটি তখনো চাকরি না পাওয়ায় মেয়েটির অন্য  জায়গায় বিয়ে হয়ে যায়.....

ছেলেটি এতগুলো কথা হড়হড় করে বলার পর বললো---

"দিদি জানো তো, মানুষ যখন সবকিছু হারায়, তখন তার কাছে স্রেফ দুটো রাস্তা খোলা থাকে। এক, নিজেকেও হারিয়ে ফেলার, মেরে ফেলার, আর দুই পুনরায় সব ফিরে পাওয়ার...

আমি দ্বিতীয় পথ বেছে নিয়েছি, আমি সমস্তটা ফিরে পেতে।চেয়েছি, আমি নিজের সাথেই ভেতর ভেতর লড়াই শুরু করেছি....

দিদি আমি বিশ্বাস করি মানুষ অনেককিছু হারায় কিন্তু ভালোবাসা হারায় না। মাতৃত্ব যে বুকে লেগে থাকে, সে বুক তো মায়েরই হয় বলো, তা সে যারই মা হোক না কেন!

দিদি আমি একটি বৃদ্ধাশ্রমে গিয়ে নতুন মাকে পেয়েছি, চাকরিটা পেলেই নতুন মাকে নিয়ে আসবো নিজের কাছে.....

আর এই ফেসবুক থেকে দুটো ভাই বোন পেয়েছি, এই যেমন আমি তোমায় সব কথা খুলে বলছি, ওরাও আমায় ওদের কলেজ যাওয়া থেকে টিউশন পড়তে যাওয়া সব কথা বলে, সারাদিন আমার মাথাটা খেয়ে নেয় জানো! তবে ভালোই লাগে, একদিন ওরা কথা না বললে বড্ড খালি লাগে...

প্রেমিকাদের সাথে যোগাযোগ রাখিনি, যে যায় তাকে ছেড়ে দিতে হয়, মাঝখানে ঝুলে থাকতে নেই, হয় থাকলে পুরোটা জুড়েই থাকবো আর নাহলে থাকবো না। ওরা ভালো থাক, যেখানেই থাক, ভালো থাক ব্যস এটুকুই চাই.....

বাবার সাথে দূরত্ব অনেকটাই বেড়েছে কিন্তু লোকটার প্রতি বড্ড মায়া আছে, লোকটা আমায় ভালোবাসে, কিন্তু মুখে বলতে পারে না বোধহয় লজ্জা পায়, আমি বুঝে ফেলি। যাইহোক দিদি তুমি ভালো থেকো, তোমায় বলতে পেরে বড় শান্তি পেলাম, ভালো থেকো".....

ছেলেটি মাঝরাতে সিগারেট ধরায়, ছাদে যায়, আকাশের দিকে চেয়ে থাকে চুপচাপ, দুগাল বেয়ে জল গড়িয়ে পড়ে চোখ থেকে, হাত দিয়ে মুছে ঘরে ফিরে আসে.....

আমি সবসময় বলি জীবন সুন্দর, সহজ, স্রেফ বাঁচতে জানতে হয়, যে কোনো শোক তিন থেকে চারদিন থাকে তারপর সবই অভ্যেস....

ভালোবাসা যেমন অভ্যাসের মতো, তেমনই শোক দুঃখ ব্যথাকেও অভ্যাস করে ফেলতে হয় তাহলেই মানুষ আবার ফিরে পাওয়ার একটা লড়াই শুরু করতে পারে....

রাকেশ ঘোষাল

Comments

Popular posts from this blog

গ্রীষ্মের_ছুটিতে ছাত্রের লেখা খোলা চিঠি