প্রপোজ কান্ড
প্রথম প্রপোজ শূর্পনখার
রামকে জানায় এসে ,
বলে বিয়ে করবে আমায়
থাকবো ভালোবেসে !
শ্রীরাম বলেন দূর পাগলী
বৌ রয়েছে কাছে ,
ইচ্ছে হলেও উপায় তো নাই
কটা মাথা আছে !
শূর্প তখন লক্ষণ কে
দিল ঝক্কাস ঝারি ,
ওয়াও ম্যাচো হ্যান্ডসাম, হাই
প্রেম করতে পারি ?
আমার মত রূপের ডালি
তোমায় দেখেই কাত ,
রাজি হও প্লিজ ও বেবি
মিলুক না চার হাত ।
লক্ষণ কন মুচকি হেসে
সে উপায় যে ফিকে ,
কেমন করে ঠকাই বল
ঘরে থাকা স্ত্রীকে ?
তাছাড়া তো সেবক হয়ে
দাদার সঙ্গে থাকি ,
আমায় শেষে বিয়ে করে
সেবিকা হবে নাকি ?
সীতার সেবা করতে হবে
থাকবে হয়ে দাসী ,
ভেবে দেখো এখনো কি
বলবে ভালোবাসি ?
রাক্ষুসী তাই ভীষণ রেগে
হাঁ করে যায় তেড়ে ,
খাবেই সে যে সীতাকে আজ
ফেললো বুঝি মেরে !
দাদার ভাই অ্যালার্ট ভীষণ
করেই ছিল তাক ,
ঘচাৎ করে ফেললো কেটে
শূর্পনখার নাক ।
তারপর তো সবাই জানেন
রাম রাবণের কেস ,
প্রপোজ দিয়ে শুরু আহা
যুদ্ধ দিয়ে শেষ ।
বাল্মীকি স্যার সব বলেছেন
বলেননি যে কথা ,
প্রপোজ করে শূর্পনখাই
প্রথম পেল ব্যথা !!
রাকেশ ঘোষাল
Comments
Post a Comment