উলঙ্গ ভারতবর্ষ
ঐ যে লোকটা ই ভি এম মেশিনের কাছে দাঁড়িয়ে ওর নাম ভারতবর্ষ।
ঐ দেখো উলঙ্গ ভারতবর্ষ ভোট দিচ্ছে নেতাকে কোটি টাকার কাপড় পরাবে বলে ,
ভালো করে দেখ পাটিলের মূর্তির উপরে দাঁড়িয়ে কত ছোট্ট ভারতবর্ষ,
মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে দেখ উলঙ্গ
ভারতবর্ষকে উল্লাসিত হও ,ও উলঙ্গ তোমার কাপড়ের দাম মেটাতে গিয়ে,
নেতা মন্ত্রীরা ক্ষুধার্ত ভারতবর্ষকে দেখআনন্দিত হও ,ওর ভাতের টাকায় বসে আছো বলে ,
ধুলো মাখা খালি পায়ে ও আছে বলে মন্ত্রীরা উল্লাস করো ,তোমাদের প্লেনের খরচ ভারতবর্ষের খালি থেকেই আসে---
রাকেশ ঘোষাল
Comments
Post a Comment