Every Year Vishwakarma 17 September
উত্সব প্রিয় বাঙালির বারো মাসে ১৩টা পার্বণের মতো নানান উত্সব লেগে রয়েছে। বছরের প্রথমে নতুন ক্যালেন্ডার হাতে পাওয়া মাত্র অনেকেই মিলিয়ে দেখেন কোন মাসে কোন উত্সব পড়েছে। দুর্গোত্সব, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো থেকে শুরু করে নানান উত্সবের তিথি এবং তারিখ বছর ভেদে আলাদা হয়।
সাধারণত হিন্দু ধর্মে দেবদেবীদের পুজোর তিথি ঠিক হয় চাঁদের গতি প্রকৃতির উপর নির্ভর করে। অপরদিকে বিশ্বকর্মা পুজোর তিথি ঠিক হয় সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে। সূর্য রাশি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করার করলে উত্তরায়ণ শুরু হয়। এই উত্তরায়ণ শুরুর দিনই বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। যদি সূর্য সিদ্ধান্ত এবং বিশুদ্ধ সিদ্ধান্তের দিকে তাকান দেখবেন বিশ্বকর্মা পুজোর ক্ষেত্রে সবাই একই মত দিয়েছে। সাধারণত কন্যা সংক্রান্তির দিন বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়।
দেবতাদের সময়কে দুই ভাগে ভাগ করা হয়। একটি হল উত্তরায়ণ, আরেকটি হল দক্ষিণায়ণ। উত্তরায়ণ হল দেবতাদের জাগ্রত থাকার সময়। অপরদিকে দক্ষিণায়ণ দেবতাদের নিদ্রার সময়। এই উত্তরায়ণ আর দক্ষিণায়ণ হয় ৬ মাসে। দেবতাদের ছয় মাসে একদিন হয় এবং ছয় মাসে এক রাত হয়। এই উত্তরায়নে দেবতারা ঘুম থেকে জেগে ওঠেন এবং এই দিন বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। এই দিনটি বঙ্গাব্দের ভাদ্র মাসের শেষ দিন থাকে। তবে একেবারেই যে দিনের পরিবর্তন ঘটে না এমন নয়। ২০১৯ সালে বিশ্বকর্মা পুজো হয়েছিল ১৮ই সেপ্টেম্বর। তবে অধিকাংশ বছরই ১৭ই সেপ্টেম্বর ভগবান বিশ্বকর্মার আরাধনা করা হয়।
Comments
Post a Comment